1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার টানা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, ১৭ বছরের কিশোর আটক শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ টন সরকারী চাল জব্দ ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিনেতা আব্দুল কাদের আর নেই

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

ঢাকা: অভিনেতা আব্দুল কাদের আর নেই। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে করোনা ইউনিট থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেওয়া হয়।

ক্যানসারে আক্রান্ত আব্দুল কাদেরকে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এয়ারপোর্ট থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপর থেকে এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন আব্দুল কাদের। ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন এই অভিনেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com