1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ইটনায় ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, আহত ৩০

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর উপ‌জেলা ইটনার মৃগা ইউ‌নিয়‌নে টেম্পুস্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।এসময় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টায় ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪০) ও শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাশ আলী (৭০)। তারা দুজনই ইটনা থানার মৃগা ইউনিয়নের বাসিন্দা।

ওসি মো. মুর্শেদ জামান জানান, সকালে মৃগা বাজারে যাত্রী উঠানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ইটনা থানা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com