1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত : আটক ২

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদীতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ওহাব (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের পোড়াগর এলাকায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরোহীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। আটককৃতরা হলো- শ্রীবরদী উপজেলার চক্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেল আহম্মেদ (২৮) ও জামালপুর সদর উপজেলার নান্দিনা বাদে চান্দি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মেহেদি হাসান (২২)।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় বড় পোড়াগড় গ্রামের আব্দুল ওহাব বাড়ি থেকে পোড়াগড় বাজারে যাওয়ার সময় পেছন দিক থেকে ভায়াডাঙ্গা থেকে শ্রীবরদীগামী একটি মোটরসাইকেল আব্দুল ওহাবকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com