1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রেনুবালা সরকারের ইহধাম ত্যাগ

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : প্রয়াত ধীরেন্দ্র সরকারের স্ত্রী এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নালিতাবাড়ী শাখার সভাপতি অরুন চন্দ্র সরকার ও পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সরকারের মা রেনুবালা সরকার ইহধাম ত্যাগ করেছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) বেলা পৌণে দুইটার দিকে নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ বাজারস্থ নিজ বাস বভনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা সমস্যাসহ সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে তার ৩ ছেলে মৃত্যুবরণ করেন। মৃতের অন্তোষ্টিক্রিয়া আজ সন্ধ্যা ছয়টার সময় নালিতাবাড়ী মহাশশ্মানে অনুষ্ঠিত হবে। তার মুত্যতে নালিতাবাড়ী প্রেসক্লাব, প্রেসক্লাব নালিতাবাড়ীসহ বিভিন্ন মহল শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com