1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

খুলনায় ভোট চলাকালে বিএনপির প্রার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

খুলনা: খুলনার চালনা পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী ও দাকোপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল খয়ের খান (৬০) ভোটগ্রহণ চলাকালীন মারা গেছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটের প্রধান ডা. ফরিদ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

করোনা ইউনিটের চিকিৎসক ডা. তন্ময় মল্লিক জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২২ ডিসেম্বর রাত থেকে আবুল খয়ের খান নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা অভিযোগ করে বলেন, অসুস্থ অবস্থায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে জোর করে ভোট নেওয়ার সংবাদ পেয়েই তিনি মারা গেছেন। একজন প্রার্থী নির্বাচন চলাকালীন মারা যাওয়ায় তিনি নির্বাচনী আইন অনুযায়ী পুনরায় চালনা পৌরসভায় ভোটগ্রহণের দাবি জানান।

এদিকে, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্র দখল করে ভোট দেওয়ার অভিযোগ তুলে দুপুর পৌনে ২টায় বিএনপি প্রার্থী আবুল খয়ের খানের নির্বাচনের প্রধান এজেন্ট আব্দুল মান্নান খান ও স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার বিশ্বাস ভোট বর্জনের ঘোষণা দেন।

বিএনপি প্রার্থীর নির্বাচনের প্রধান এজেন্ট আব্দুল মান্নান খান অভিযোগ করে বলেন, ‘ভোটের নামে চালনা পৌরসভায় তামাশা হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা বুথে ঢুকে তাদের দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র সনত কুমার বিশ্বাসকে ভোট দিয়েছেন। প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ করেও কাজ হয়নি। ফলে আমরা ভোট বর্জন করতে বাধ্য হয়েছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com