1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

দ্বিতীয় দফায় ভাসানচরে যাচ্ছে ১৭৭২ রোহিঙ্গা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

কক্সবাজার: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে দ্বিতীয় দফায় ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। স্বেচ্ছায় যেতে আগ্রহী এমন ৪২৭টি পরিবারের এ সকল সদস্যদের নেওয়া হচ্ছে বলে জানান ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক নৌবাহিনীর কর্মকর্তা কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মঙ্গলবার সকালে ভাসানচরে নিয়ে যেতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে নৌবাহিনী। চট্টগ্রামে সকাল ৮টা থেকে এ সকল রোহিঙ্গাকে নৌবাহিনীর জাহাজে তোলা হচ্ছে। যা বিভিন্ন টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হয়েছে।

সকাল ১০টার মধ্যে নৌবাহিনীর ৭টি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে ভাসানরের উদ্দেশে চট্টগ্রামের পতেঙ্গা ত্যাগ করবে বলে জানান এই কর্মকর্তা। প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে ৩০টি বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রামে আনা হয়।

উখিয়ার স্থানীয়রা জানান, রোববার (২৭ ডিসেম্বর) রাতে অনেক রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং সংলগ্ন ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। আবার অনেককে সোমবার (২৮ ডিসেম্বর) সকালে আনা হয়। রাতে উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে জড়ো করা হয় যাত্রীবাহী বাস। সেখান থেকে সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ৩০টি বাস তাদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।

স্থানীয় মুদি দোকানি আবুল কালাম জানান, সোমবার বেলা ১২টায় দ্বিতীয় বারের মতো প্রথম দফায় রোহিঙ্গাদের নিয়ে ১৩টি বাস উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে ছেড়ে যায় তার সামনে দিয়ে। পরে আরও বাসে করে তাদের নিয়ে যাওয়া হয়।

প্রথমবারের মতোই এবারও রোহিঙ্গাদের বহনকারী বাসগুলোর সামনে ও পেছনে র‌্যাব, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com