1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বান্দরবানে ইটভাটায় শ্রমিকদের শিকলে বেঁধে নির্যাতন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে ইটভাটার শ্রমিকদের মারধর করার পর মধ্যযুগীয় কায়দায় পায়ে শিকল দিয়ে বেঁধে কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৮ ডিসেম্বর) রাতে শহরের বাঘমারা এলাকার এসবিএম ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে। পরে শ্রমিকরা ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
জানা গেছে, বাঘমারা এলাকায় মিলন কোম্পানীর এসবিএম ব্রিকফিল্ডে গত একমাস ধরে ইট টানার কাজ করছিল ১০/১২ শ্রমিক। কয়েকদিন আগে তাদের দিয়ে অতিরিক্ত কাজ করায় ইটভাটার মালিক ও মাঝি। এর জন্য তাদের অতিরিক্ত টাকা দেয়ারও কথা ছিল। গত সোমবার (২৮ ডিসেম্বর) শ্রমিকরা তাদের অতিরিক্ত টাকা চাইলে মাঝি শ্রমিকদের মালিকের অফিসে ডেকে নিয়ে তাদের টাকা না দিয়ে উল্টো মারধর করে এবং পরে ইটভাটায় নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে। পরে ওই শ্রমিকরা ৯৯৯ এ কল দিলে বান্দরবান সদর থানার পুলিশ গিয়ে ৪ শ্রমিককে উদ্ধার করে। তবে এসময় ব্রিকফিল্ডের মাঝি পালিয়ে যায়।
উদ্ধারকৃত শ্রমিকরা হলো- খলিল (২৮), আবুল কালাম (৩২), রিয়াজ (৩০), রুবেল (২৫)। এরা সবাই নোয়াখালী জেলার বাসিন্দা।
এ বিষয়ে এসবিএম ব্রিকফিল্ড এর মালিক মিলন কোম্পানী বলেন, শ্রমিকরা টাকা নিয়ে ঠিকমত কাজ করছিল না। বিভিন্ন বাহানা দিয়ে কাজে ফাঁকি দিচ্ছিল। তাই মাঝি তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে এটা করেছে। তবে এটা ঠিক হয়নি।
এ বিষয়ে বান্দরবান সদর থানার উপপরিদর্শক ফজলুর রহমান জানান, শ্রমিকদের মারধর করে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তারা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে ৪ শ্রমিককে উদ্ধার করি। এ বিষয়ে ব্রিকফিল্ড মালিক ও মাঝির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com