1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সগিরা মোর্শেদ হত্যা : ৪ জনকে আসামি করে চার্জশিট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

ঢাকা : প্রায় তিন দশক আগে ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার এ চার্জশিট জমা দেওয়া হয়। আজ দুপুরে পিবিআই’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

পিবিআই প্রধান ডিআইজি প্রকৌশলী বনজ কুমার সংবাদ সম্মেলনে জানান, চারজনকে অভিযুক্ত করে চাজর্শিট দেওয়া হয়েছে। একইসঙ্গে তারা কী কারণে তাকে হত্যা করেছিল তার আদ্যোপান্ত বলা আছে।  আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সুপারিশ করা হয়েছে।

সগিরা মোর্শেদা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেলে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে ছিনতাইকারীরা তাকে গুলি করে হত‌্যা করে।

কিন্তু তদন্তে জানা যায় আসলে এটা ছিনতাই ছিল না। পারিবারিক দ্বন্দ্বে পরিকল্পিতভাবে তাকে হত‌্যা করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত করে। নানা কারণে বছরের পর বছর ঝুলে ছিল এ মামলার তদন্ত কাজ। তবে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অবশেষে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ওই চারজন।

বনজ কুমার জানান, সগিরা মোর্শেদের রান্না ঘর ও বারান্দায় ময়লা ফেলতেন আসামি শাহিনের বাসার কাজের মেয়ে। সগিরাকে তার শাশুড়ি অনেক পছন্দ করতেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়েও সগিরা-শাহীনের মধ্যে দ্বন্দ্ব ছিল। ঘটনার আগে সগিরার কাজের মেয়ে জাহানুরকে মারধর করে ডা. হাসান আলী চৌধুরী। এ নিয়ে পারিবারিক বৈঠকে শাহীন সগিরাকে দেখে নেওয়ার হুমকি দেন। আসামিদের নিয়ে রাজারবাগে বাসার তৃতীয় তলায় সগিরাকে হত্যার পরিকল্পনা করেন শাহীন। পরিকল্পনা অনুযায়ী ডা. হাসান আলী তার চেম্বারে আসামি মারুফ রেজার সঙ্গে ২৫ হাজার টাকায় হত্যার চুক্তি করেন। এ ঘটনায় ২৫ জন কর্মকর্তা মামলার তদন্তের দায়িত্ব পান। মামলা চলাকালে ২৫ জনকে গ্রেপ্তার করা হলেও রহস্য উদঘাটন করতে পারেননি কেউ। এর মধ্যে একজনকে অভিযুক্ত করে একবার চার্জশিট দেওয়াও হয়েছিল। পিবিআইর চার্জশিটে এর আগে অভিযুক্ত সবাইকে দায়মুক্তি দেওয়া হচ্ছে। চাজর্শিটভুক্ত আসামিরা হলেন- নিহত সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও ভাড়াটে খুনি মারুফ রেজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com