1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের দাবী আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার  রুবেল মাহমুদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালের নিকট স্মারকলিপি প্রদান করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ১১টায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসারের হাতে এ স্মারকলিপি তুলে দেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা।
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে এ স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান নীহার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, ইসমাইল হোসেন, হেকমত আলী, ফনিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাকন মিয়াসহ কর্মচারী পরিষদের অন্যান্য সদস্যগণ। এসময় তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সদস্যরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে ৫ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তাদের দাবিগুলো হলো- ১১তম গ্রেডে বেতন প্রদান, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সরকারি কর্মচারীদের মতো পদোন্নতি প্রদান, সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com