1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ী পৌর নির্বাচন : দলীয় মনোনয়ন হাতে পেয়েছেন ভিপি আনোয়ার

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী পৌর নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি দলীয় মনোনয়ন হাতে পেয়েছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন হাতে পান তিনি। আগামীকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়ন দাখিলের কথা রয়েছে।
এসময় তার সঙ্গে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা বিএনপির আক্রাম যুগ্মআহবায়ক আলী আশরাফ ভুইয়া, দুলাল হোসেন, শহর বিএনপির যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আব্দুর রহমান তারা, আক্রাম হোসেন অপু, শহর যুবদলের যুগ্মআহবায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক দুর্জয় হাসান শাকিল, সদস্য সচিব সাইদুল ইসলামসহ শ্রমিকদল ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভিপি আনোয়ার হোসেন ছাত্রদলের রাজনীতি করা অবস্থায় নাজমুল স্মৃতি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন এবং পরবর্তীতে তরুণ বয়সে পৌর নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যবধানে প্রবীণ ও আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীবিদ প্রয়াত আব্দুল হালিম উকিলের কছে হেরে যান। পরবর্তী নির্বাচনে অংশ নিয়ে তিনি মেয়র নির্বাচিত হন। এবারের নির্বাচনে অংশগ্রহণ তার চতূর্থবারের মতো অংশগ্রহণ। বিনয়ী ও সদা হাস্যোজ্জল স্বভাবের জন্য ভোটারদের মাঝে তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com