1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

রূপসার বাজারে ১৩৭ কেজি ওজনের মাছ!

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

খুলনা : খুলনার রূপসা পাইকারী মৎস্য বাজারে ১৩৭ কেজি ওজনের একটি মাছ ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিশাল আকারে সামুদ্রিক এই মাছ স্থানীয়ভাবে কৈবল মাছ নামে পরিচিত।

বাজার কমিটির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার এ মাছটির প্রথম দাম ডাকেন ৬০ হাজার টাকা। এক পর্যায়ে দাম বাড়তে বাড়তে গিয়ে লাখ টাকা ছাড়িয়ে যায়।

এর আগে মাছটি বৃহস্পতিবার সকালে রূপসা পাইকারী মৎস্য বাজারের আনা হয়। এসময়ে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। অনেকেই মাছের সঙ্গে সেলফিও তোলেন।

তালা উপজেলার গোবিন্দ সরকার জানান, গত সপ্তাহে এ মাছটি আমার দাদোন দেওয়া জেলেদের বেন্টি জালে মাছটি ধরা পড়ে। এর আগে আমিও এতো বড় কৈবল মাছ দেখিনি।

মাছটির সর্বোচ্চ দরদাতা মো. রমজান আলী হাওলাদার জানান, মাছটি আমরা ৫০ জন মিলে কিনে বাজারে কেটে ভাগ করে নিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com