1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নকলায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

নকলা (শেরপুর) : মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। উপজেলার বিবিরচর গ্রামের শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে এই ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
দেশীয় ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর শীত মৌসুমে নকলা উপজেলার বিবিরচর গ্রামে ঘোড়া দৌড়সহ দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে নানা রকম দেশীয় খেলার আয়োজন করে শেখ রাসেল ক্রীড়া সংঘ। এরই ধারাবাহিকতায় বুধবার ক্লাবটির আয়োজনে দেশের বিভিন্ন জেলার প্রতিযোগীরা ৫৬টি ঘোড়াসহ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় টাঙ্গাইলের প্রতিযোগী আবুল হোসেন প্রথম স্থান অধিকার করেন। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এ খেলা উপভোগ করতে আসে শিশু ও নারীসহ কয়েক হাজার মানুষ। ঘোড়া দৌড় প্রতিযোগীতার পাশাপাশি এখানে গ্রামীণ মেলাও বসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com