1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ২ হাজার ৮৮০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ২ হাজার ৮৮০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৫৫০ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের তথ্য হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এই তথ্য জানিয়েছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ১৬ হাজার ৯৯১। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ৭৭৮ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। এশিয়ার এই দেশে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৬৭ হাজার ২৮৩। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ জন।

এদিকে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ৬০ হাজার ২৭৬ জন। মোট মারা গেছেন ১৮ লাখ ১২ হাজার ৪৬ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৮৮ লাখ ৬১ হাজার ৮০০।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com