1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ী ও নকলায় মেয়র ৭, নারী কাউন্সিলর ২৬ ও কাউন্সিলর ৭৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

শেরপুর : শেরপুরের দুই উপজেলার দুই পৌরসভা নালিতাবাড়ী ও নকলা’য় ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে মেয়র পদে মোট ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৬ জন ও কাউন্সিলর পদে ৭৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধ ও বৃহস্পতিবার (৩০ থেকে ৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্ত পর্যন্ত নালিতাবাড়ী ও নকলায় পৃথকভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।
নির্বাচন কমিশন অফিসের দেওয়া তথ্যমতে, দ্বিতীয় শ্রেণির পৌরসভা নালিতাবাড়ীতে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক ও বিএনপি মনোনীত সাবেক মেয়র আনোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১১জন এবং ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
অন্যদিকে দ্বিতীয় শ্রেণির নকলা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন, বিএনপি মনোনীত যুবনেতা এনামুল কবীর রিপন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ও মোক্তার হোসেন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডের বিপরীতে ১৫ জন ও কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডের বিপরীতে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ৩ জানুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই, ৯ জানুয়ারি প্রত্যাহারের শেষ তারিখ ও ১০ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com