1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ৪ ড্রেজার ধ্বংস, মোটরযান আইনে জরিমানা ১৩ হাজার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : অভৈধভাবে ভোগাই নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে শ্যালুচালিত ৪টি ড্রেজার ধ্বংস করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা শিমুলতলা এলাকায় ভোগাই নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম। এছাড়াও বিকেলে শহরের গড়কান্দা এলাকায় মোটরযান আইনে ভ্রাম্যামান আদালতের অভিযানে পৃথকভাবে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন জানায়, বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের সহযোগিতায় শহরের গড়কান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মোটরযান আইন অনুযায়ী মাথায় হেলমেট না থাকায় ৩ মোটরসাইকেল আরোহীকে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সহকারী দিয়ে ট্রাক পরিচালনার অপরাধে এক ট্রাক চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে শিমুলতলা এলাকায় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪টি শ্যালুচালিত ড্রেজার জব্দ করে অকার্যকর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com