1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

‘প্রমাণ পেলে কোন ধর্ষককেই কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

শেরপুর : শেরপুরের নবাগত পুলিশ সুপার মো: হাসান নাহিদ চৌধুরী জানিয়েছেন কোন নারী যদি নির্যাতিত হয়, ধর্ষিত হয় আর যদি তার প্রমাণ মিলে তবে সেই ধর্ষককে কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। বাংলাদেশের যে প্রান্তেই পালিয়ে থাকার চেষ্টা করুক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক অবস্থার উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম।
তিনি বলেণ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং, পরিবহন সেক্টরে অস্থিরতা, শহরে যানযট নিরসন, ক্রিকেট জুয়া ও সীমান্তে গরু পাচার রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির বাইরেও এখানে পুলিশের অনেক সামাজিক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেই অর্থে নিজ জেলার উন্নয়নে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আফছার বাবুল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টুসহ অন্যান্য সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-ওয়ান আবুল বাশারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com