1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শার্শায় ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ ৪ মাদক ব‍্যবসায়ী আটক 

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
যশোর : যশোরের শার্শার বাগআঁচড়ায় অভিযান চালিয়ে ২২১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআচড়া ফাড়ি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাগআঁচড়া টু কায়বা রাড়ীপুকুর নামক স্হান থেকে এ ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল- ফরিদপুর ভাঙ্গার রফিকের ছেল শাওন আহম্মদ (৩২), শান্তি কর্মকারের ছেলে সবুজ কর্মকার (৩০), একই এলাকার নিখিল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৫) এবং নুরপুর এলাকার মৃত বাসারের ছেলে তপু (৩০)।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে বাগআঁচড়া-রাড়িপুকুর পাকা রাস্তা হয়ে যশোরের দিকে যাচ্ছে- এমন সংবাদে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২২১ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ  তাদেরকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com