1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মুক্তির অনুমতি পেল বাপ্পি-অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : প্রায় সতের বছর আগে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি। রিয়াজ-শাবনূর অভিনীত সিনেমাটি সেই সময় সুপার ডুপার হিট হয়েছিল। এরপর অনেক সময় গড়িয়েছে। এবার ছবিটির সিকুয়্যাল নির্মাণ করেছেন দেবাশীষ। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর নায়ক-নায়িকা হিসেবে দেবাশীষ বেছে নিয়েছেন সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী ও নায়িকা অপু বিশ্বাসকে।

সিনেমাটির শুটিং শেষ হয়েছে অনেকদিন আগেই। বাপ্পি-অপুর ভক্তদের জন্য সুখবর হলো ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। শিগগিরই মুক্তির আলোই আসবে সিনেমাটি।

ছবিটিতে বাপ্পি-অপু ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রত, বি এম আজাদসহ অনেকে। ছবির গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা, আকাশ সেন।

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ছবির কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক নিজেই। দেবাশীষের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। রিয়াজ-শাবনূর জুটির ছবিটি ব্যবসা সফল হয়। পরের বছরই কলকাতায় ছবির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। ওই ছবিতে ছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com