1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে সড়ক দূর্ঘটনায় নাজমা বেগম (৬৫) নামে এক মহিলা নিহত হয়েছে। রবিবার বিকালে শহরের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চালকসহ আরো ৪ জন আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায় রবিবার বিকালে মালবাহী একটি পিকআপ চট্টগ্রাম থেকে বান্দরবান আসার সময় শহরের আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক নাজমা বেগমকে মৃত ঘোষনা করে এবং গুরতর আহত চালক ও বাকী ২ জনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। নিহত নাজমা বেগম আমতলী এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের স্ত্রী। আহতরা হলেন চালক লিয়াকত আলী (৬০) আমতলী এলাকার বাসিন্দা মোস্তফা (৫) লাবনী (৯) ও আফরোজা বেগম (১৮)।
বান্দরবান সদর থানার উপ পরিদর্শক মির্জা নুরুল আলম বলেন, একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চট্টগ্রাম থেকে আসা মালবাহী পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এসময় একজন নিহত ও ৪জন আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com