1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

করোনা টিকা রপ্তানি নিষিদ্ধ করলো ভারত

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পরবর্তী কয়েকমাসের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ভারত। যুক্তরাষ্ট্রের সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) সোমবার (৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

টেলিফোনে এপিকে দেওয়া এক সাক্ষাতকারে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী (সিইও) আদর পুনাওয়ালা জানান, “রোববার ভারতের নিয়ন্ত্রণ সংস্থা তাদের টিকার জরুরি অনুমোদন দিয়েছে। তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে ভারতের ঝুঁকিপূর্ণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেরাম ইনস্টিটিউট টিকা রপ্তানি করা যাবে না।“

টিকা সংরক্ষণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে পুনাওয়ালা বলেন,  “আমরা এই মুহূর্তে শুধু ভারত সরকারকেই টিকা সরবরাহ করতে পারবো”।

ধনী দেশগুলো এ বছরেই করোনার টিকা উৎপাদন ও সংরক্ষণ করতে যাচ্ছে।  এক্ষেত্রে সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট উন্নয়নশীল দেশগুলোর জন্যেও এ টিকা তৈরি করবে।  টিকা রপ্তানিতে ভারতের এ নিষেধাজ্ঞার ফলে দরিদ্র দেশগুলোর সাধারণ মানুষের কাছে টিকা পৌঁছাতে সম্ভবত কয়েক মাস অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com