1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পতিতালয়ে আলিয়া ভাট, চমকে গেছে বলিউড

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমায় বিভিন্ন ধরণের চরিত্রে তার দেখা মেলে। রণবীর কাপুরের সঙ্গে প্রেম নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন আলিয়া ভাট। তাদের বিয়ের অপেক্ষায় বলিউড। অপেক্ষায় ভক্তরাও। তবে প্রেমের জন্য নিজের কাজকে অবহেলা করেন না তিনি।

বেশ কিছু ছবিতে অভিনয় করছেন একতালে। সেখানে নতুন করে যোগ হয়েছে সঞ্জয়লীলা বানসালির ছবি। নাম ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এবার প্রকাশ্যে এসেছে ‘গাঙ্গুবাঈ’ সিনেমার প্রথম পোস্টার।

আলিয়া ভাট তার ইন্সটাগ্রামে এই চলচ্চিত্রের ফার্স্ট লুক শেয়ার করেছেন। পোস্টারে দেখা যাচ্ছে অভিনেত্রী চোখে মোটা করে কাজল আর কপালে লাল রঙের বড় টিপ পরেছেন। শাড়ি , ঘাঘরা পরে আলিয়াকে এক ভিন্ন লুকে দেখা যাচ্ছে। সাধারণ কোনো সাজ নয়, পতিতালয়ের এক নারীর সাজ নিয়েছেন আলিয়া। আর নতুন এই লুকে তাকে দেখে চমকে গেছে পুরো বলিউড। পতিতার বেশে আলিয়াকে দেখে সকলেই প্রশংসা করেছেন।

জানা গেছে, এই সিনেমায় মাফিয়া কুইনের চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। সঞ্জয় লীলা বনশালির সঙ্গে এই প্রথম কাজ করতে দেখা যাবে আলিয়া ভাটকে।

আলিয়া অভিনয় করবেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াদি’ চরিত্রে। যিতি ৬০ এর দশকে কামাতিপুরার
পতিতালয়ের ম্যাডাম বা প্রধানের ভূমিকায় ছিলেন। তিনি মাদক সেবন করতেন এবং তার পতিতালয়ের প্রতিটি ক্লায়েন্ট ছিলেন এক একজন গ্যাংস্টার।

প্রসঙ্গত, হুসেইন জাইদির লেখা ‘মুম্বই মাফিয়া কুইন’ বই অবলম্বনে সঞ্জয়লীলা বানশালি তৈরি করছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১১ সেপ্টেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com