1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মামুন হাওলাদার নামে এক ড্রেজার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ কারাদণ্ড প্রদান করেন (নির্বাহী মেজিস্ট্রেট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। মামুন হাওলাদার তালতলী উপজেলার কচুপাতরা গ্রামের মতিউর হাওলাদারের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম জানান, ড্রেজার ব্যবসায়ী মামুন কয়েকদিন যাবৎ টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী সরকারী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। অভিযান পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় মামুনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, অভিযান চালিয়ে মামুনকে এক মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে। তিনি জানান, যারাই অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com