1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে খোশালপুর চড়িয়াপাড়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন তিনি।
শীতবস্ত্র বিতরণ কালে ইউএনও নিলুফা আক্তার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবো। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা তাদের জন্য সাহায্যের হাত বাড়ালে কেউ আর নিজেকে অসহায় ভাববে না।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, খোশালপুর চড়িয়াপাড়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রউফ প্রমুখ। এসময় ওই বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com