1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

৩ বছর পর কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে কুয়েতের মধ্যস্ততায় তিন বছরেরও অধিক সময় পর কাতারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব। স্থানীয় সময় সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে তুলে নেওয়া হয় এ নিষেধাজ্ঞা। খবর আল জাজিরার।

এর মধ্য দিয়ে কাতারের জন্য সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর আকাশ, সীমান্ত ও নৌপথ পুনরায় খুলে দেওয়া হল। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসের আল সাবাহ।

তিনি বলেছেন, ‘কুয়েতের আমির শেখ নাওয়াফের প্রস্তাবের ওপর ভিত্তি করে, কাতারের জন্য সীমান্ত, আকাশ ও নৌপথ খুলে দেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। আজ (সোমবার) সন্ধ্যা থেকেই এটি কার্যকর হবে।’

এটি কেবল কাতারের জন্য স্বস্তিদায়ক নয়, এটি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও স্বস্তিদায়ক। এই সমস্যার সমাধান হওয়ায় কাতারের বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যবসায় আরও বেশি লাভবান হতে পারবেন।

সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে ২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব অমিরাত, বাহরাইন এবং মিসর। সৌদি আরব নেতৃত্বাধীন জোটের আরোপিত এই নিষেধাজ্ঞাকে বরাবরই অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন বলে আসছিল কাতার এবং এটা তুলে নেওয়ার পক্ষে দাবি ছিল তাদের। আর সেটাতে সমর্থন দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অবশেষে ট্রাম্প প্রশাসন দায়িত্ব ছাড়ার আগেই এই বিষয়টির সুরাহা হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com