1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে দিলো সাউদাম্পটন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার (৪ জানুয়ারি) রাতে অঘটনের শিকার হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। সাউদাম্পটনের কাছে তারা হেরে গেছে ১-০ গোলে। এই হার সুযোগ তৈরি করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। ১২ জানুয়ারি বার্নলির বিপক্ষে রেড ডেভিলসরা জয় পেলে লিভারপুলকে পেছনে ফেলে তারা চলে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। লিড নিবে পুরো ৩ পয়েন্টে।

১৭ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে লিভারপুল রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ১৬ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে তাদের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে ম্যানইউ।

সোমবার রাতে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে লিড নিতে বেশি সময় নেয়নি সাউদম্পটন। ম্যাচের ২ মিনিটেই তারা এগিয়ে যায়। এ সময় লিভারপুলের সাবেক ফুটবলার ড্যানি ইংগস গোল করে এগিয়ে নেন দলকে। এটা ছিল প্রিমিয়ার লিগে তার ৫০তম গোল। ইংলিশ এই ফরোয়ার্ড সাউদাম্পটনের হয়ে ৩৬টি, বার্নলির হয়ে ১১টি ও লিভারপুলের হয়ে ৩টি গোল করেছেন।

প্রথমার্ধের বাকি সময়ে এই গোলটি শোধ দিতে পারেনি জার্গেন ক্লপের শিষ্যরা। বিরতির পর দ্বিতীয়ার্ধেও ইংগসের গোলটি শোধ দিতে পারেনি সালাহ-ফিরমিনোরা। তাতে দ্বিতীয় মিনিটে করা ইংগসের গোলটি ম্যাচের ভাগ্য বদলে দেয়। সাউদাম্পটনকে উপহার দেয় দারুণ এক জয়।

এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে সাউদাম্পটনের। ১৭ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট সংগ্রহ করে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। ছুঁয়ে ফেলেছে পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ও চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারকেও। ১৫ ম্যাচ থেকে পেপ গার্দিওলার দলের সংগ্রহ ২৯ পয়েন্ট। অন্যদিকে ১৬ ম্যাচ থেকে টটেনহ্যামের সংগ্রহ ২৯ পয়েন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com