1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পাকিস্তানে আইএসের হামলায় নিহত ১১ কয়লা শ্রমিক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গিরা শনিবার (২ জানুয়ারি) ওই শ্রমিকদের অপহরণ করে এবং কয়লা খনির কাছেই হত্যা করে।

সোমবার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশের রাজধানী, কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র জঙ্গিরা তাদের অপহরণ করে এবং কাছের কয়েকটি পাহাড়ে নিয়ে যায়।

এদিকে, স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই খনি শ্রমিকদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  তিনি বলেন, এই হামলা ‘অমানবিক সন্ত্রাসী তৎপরতা’।

এ ঘটনার বিচার চেয়ে মরদেহগুলো রাস্তায় রেখে, যানবাহন আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা। দায়ীদের গ্রেপ্তারে প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com