1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শ্রীবরদীতে ২৫ বস্তা সার জব্দ, দুই খুচরা ডিলারকে জরিমানা রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন

ডাক্তার হলেন মিষ্টি জান্নাত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি: ঢাকাই চলচ্চিত্রে নায়িকা মিষ্টি জান্নাত। শাহাদৎ হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক বড় পর্দায়। এরপর কাজ করেছেন আরো বেশ কিছু চলচ্চিত্রে। গত বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘তুই আমার রানি’। ইতোমধ্যে আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের কথা চলছে তার।
যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি মুক্তির পর নিজেকে বেশ বদলে ফেলছেন মিষ্টি। নিয়োমিত জিম করে শারীরিক ভাবে নিজেকে ফিট করছেন। ইতোমধ্যে নিজের ওজন কমিয়ে বেশ নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টায় আছেন এই নায়িকা। যা তার ফেসবুক ওয়ালে ঘুরলেই দেখা যায়।তবে এসব খবরই পুরনো। নতুন খবর হলো নায়িকার পাশাপাশি নতুন আরো এক তকমা যুক্ত হলো তার নামের পাশে। মিষ্টি জান্নাত রাজধানীর শিকদার মেডিকেলে পড়াশোনা করতেন। সেখান থেকেই ডাক্তার হয়ে বের হলেন তিনি। বৃহস্পতিবার প্রকাশ হয়েছে তার পরীক্ষার ফলাফল।
একান্ত আলাপ কালে মিষ্টি জান্নাত বলেন, কাজের পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যেতে বেশ কষ্ট হয়েছে। তবে অবশেষে সেই কষ্ট সার্থক হয়েছে আমার। আমার মা আমার থেকে বেশী খুশি। আর মায়ের খুশিই আমার খুশি।
মিষ্টি জান্নাত অভিনীত এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা চারটি। লাভ স্টেশন ছবিতে জুটি বেঁধে ছিলেন নায়ক বাপ্পীর সাথে। চিনি বিবি ছবিতে জুটি বেঁধে ছিলেন নায়ক জয় চৌধুরীর সাথে ও তুই আমার ছবিতে কাজ করেছেন নায়ক সাইমন সাদিকের সাথে। তাছাড়া যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুই আমার রানি’ চলচ্চিত্র মিষ্টি জুটি বেঁধেছেন কলকাতার নায়ক সূর্যর সাথে।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com