1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

২২ বছর লিভ-ইনের পর ৭৫-এ বিয়ে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে। বয়স এখন ৭৫। জীবনের এই পর্যায়ে এসে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। কনে ৪৯ বছর বয়েসি অভিনেত্রী দোলন রায়। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় রেজিস্ট্রি বিয়ে করেন তারা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া। এ সময় ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন গুণী পরিচালক ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন, অভিনেত্রী দোলনের ভাই দুর্গাশীষ প্রমুখ।

দীর্ঘ ২২ বছর লিভ-ইনে থাকার পর রেজিস্ট্রি বিয়ের মধ্য দিয়ে দোলনকে আইনি স্বীকৃতি দিলেন দীপঙ্কর দে। তারা যখন লিভ-ইন শুরু করেন, তখন এর এতটা প্রচলন ছিল না। দুজনের বয়সের ব্যবধানও অনেক। দীপঙ্কর তখন প্রতিষ্ঠিত অভিনেতা হলেও দোলন মাত্র ক্যারিয়ার শুরু করেছেন। যে কারণে প্রচণ্ড সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল এই যুগলকে। শুনতে হয়েছিল কটূ কথা।

সেই তিক্ত অভিজ্ঞতা প্রসঙ্গে দোলন বলেন, ‘ওই সময় পাপারাৎজিদের মুখ যেসব কথা শুনেছি, তা বোধ হয় কোনো প্রথম সারির নায়িকাকেও শুনতে হয়নি। রাস্তায় চলার সময় গাড়ির কাচ পর্যন্ত ইট মেরে ভেঙে দেয়া হয়েছিল।’।

এত বাধা-বিপত্তির পরও সম্পর্ক টিকিয়ে রাখা প্রসঙ্গে দোলন বলেন, ‘সততা। পরস্পরের প্রতি নির্ভরতা আর বিশ্বাস। দীপঙ্কর এত বড় অভিনেতা হওয়ার পরও আমার ওপর কিছু চাপিয়ে দেয়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com