1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা তদন্ত দলকে প্রবেশ করতে দেয়নি চীন

  • আপডেট টাইম :: বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : উহানে করোনাভাইরাসের উৎস সন্ধানে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে প্রবেশ করতে দেয়নি চীন। এ ঘটনায় ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছেন সংস্থার মহাপরিচালক টেডরস গেব্রিয়াসাস আধানম।

করোনার উৎস অনুসন্ধানে উহানে তদন্তের জন্য দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে দেনদরবার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত মাসে চীন এতে সম্মতি দিলে জানুয়ারির শুরুতে ১০ সদস্যের শক্তিশালী তদন্ত দল গঠন করা হয়। মঙ্গলবার তদন্ত দলের দুই সদস্য চীনের উদ্দেশে রওনা হয়েছেন। তবে তাদের চূড়ান্ত মুহূর্তে চীন তাদের প্রবেশে অনুমতি দেয়নি। অন্যরা ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছে।

টেডরস গেব্রিয়াসাস আধানম বলেছেন, ‘আজ আমরা জানতে পেরেছি যে, চীনে তদন্ত দলের পৌঁছার জন্য সেদেশের কর্মকর্তারা এখনও প্রয়োজনীয় অনুমতি চূড়ান্ত করেনি। আমি চীনের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমি আবারও স্পষ্ট করছি যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য এই মিশন অগ্রাধিকারমূলক।

চীন অবশ্য দাবি করেছে, ‘কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে’ এবং এ নিয়ে খুব বেশি পড়ার কিছু নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com