1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নিয়মমাফিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা ট্রাম্পের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়ে নিয়মমাফিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দিয়েছেন।

বুধবার ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ক্যাপিটল হিলে ঢুকে পড়ে। এতে কিছুক্ষণের জন্য কংগ্রেসের যৌথ অধিবেশন বন্ধ রাখা হয়। ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবন কার্যত কয়েক ঘণ্টা দখল করে রাখে। পরে ভবন থেকে বিক্ষোভকারীদের বের করে দিয়ে আবারো শুরু হয় অধিবেশন এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে বিজয়ী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত অন্তত চারজন মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ট্রাম্প এক বিবৃতিতে আগামী ২০শে জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।

তিনি বলেছেন, ‘যদিও আমি এই  নির্বাচনের ফলাফলের সাথে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করি এবং প্রকৃত ঘটনায় তার সঠিকত্ব বোঝা যায়। এরপরও ২০ জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর হবে।’

৩ নভেম্বর নির্বাচনে জয়ী হন জো বাইডেন। তবে ট্রাম্প এই ফলাফল প্রত্যাখ্যান করে আসছিলেন। তার দাবি ভোটে কারচুপি হয়েছে। বৃহস্পতিবার পরাজয় মেনে নিলেও ভোট কারচুপির দাবি থেকে তিনি সরে আসেননি।

ট্রাম্প বলেছেন, ‘আমি সবসময় বলে আসছি, কেবল বৈধ ভোটগুলোই যাতে গণনা হয় তার জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়া উচিত। এটি প্রেসিডেন্ট ইতিহাসের সর্বকালের মহান কালের সমাপ্তির প্রতিনিধিত্ব করলেও এটি, আমেরিকাকে আবার মহান করে তোলার লড়াইয়ের কেবল শুরু!’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com