1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

হলে হলে ‘কাঠবিড়ালী’

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এরই মধ্যে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি। এবার তার অভিনীত ‘কাঠবিড়ালী’ সিনেমা আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নিয়ামুল মুক্তা পরিচালিত এ সিনেমায় স্পর্শিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন আসাদুজ্জামান আবীর।

২০১৭ সালের মার্চে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামে পরিচালক মুক্তার বাড়িতে এ সিনেমার শুটিং শুরু হয়। স্পর্শিয়া-আবীর ছাড়া আরো অভিনয় করেছেন—সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান। পরিচালকের কাহিনি নিয়ে চিত্রনাট্য রচনা করেছেন তাসনিমুল তাজ।

দেশের ১৮টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এগুলো হলো—স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), আনন্দ (ঢাকা), চিত্রামহল (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম ইন (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), রুপকথা (পাবনা), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com