1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ডিসেম্বরে মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হওয়া মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে। এই আসরটি আয়োজন করবে বাংলাদেশ। বৃহস্পতিবার দেশের ক্রিকেট বোর্ড বিসিবি এই খবর নিশ্চিত করেছে।

বাংলাদেশে এই জানুয়ারিতে হওয়ার কথা ছিল প্রতিযোগিতা। কিন্তু করোনায় তা স্থগিত হয়। গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশকে এই টুর্নামেন্টের আয়োজক ঘোষণার পর কোমর বেঁধে প্রস্তুতির পরিকল্পনা করেছিল বিসিবি। আঞ্চলিক টুর্নামেন্টে ভালো পারফর্ম করা ২৫ তরুণী ক্রিকেটারকে নিয়ে কক্সবাজারে একটি ট্রেনিং ক্যাম্পের ব্যবস্থা করে তারা। কিন্তু করোনায় তা থমকে যায় এবং শেষ পর্যন্ত স্থগিত হয় টুর্নামেন্টও।

অবশেষে এলো স্বস্তির ঘোষণা। বিসিবির নারী উইংয়ের সভাপতি নাদেল চৌধুরী বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘করোনা মহামারির কারণে আমরা নির্ধারিত সময়ে মেয়েদের অনূধ্র্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে পারিনি। কিন্তু আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, এটি ডিসেম্বরে আয়োজন করতে যাচ্ছি।’

নারী উইংয়ের প্রধান আরও জানান, দেশজুড়ে খেলোয়াড়দের উন্নতির জন্য মেয়েদের অনূর্ধ্ব-১৭ ট্যালেন্ট হান্ট আয়োজন করার কথা ভাবছে বোর্ড। নাদেল বললেন, ‘উচ্চ পর্যায়ে থেকে তারা যেন আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারবে, এটা নিশ্চিত করতে আমরা একটি কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com