1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

শাহরুখ, ঐশ্বরিয়ার মতো তারাও বাড়ি বানাচ্ছেন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার তারকা দম্পতি সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য। মাঝেমধ্যে অবসর যাপনের জন্য ভারতের গোয়া চলে যান এই যুগল। এবার গোয়া সমুদ্রসৈকতের কাছে জমি কিনে বাড়ি নির্মাণ করছেন তারা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, বলিউড অভিনেতা শাহরুখ খান, ঐশ্বরিয়া রাইয়ের মতো গোয়াতে সমুদ্রমুখী জমি কিনেছেন তারা। বাড়ি নির্মাণের কাজ চলছে। তদারকির জন্য বর্তমানে গোয়াতে অবস্থান করছেন এই দম্পতি। অবসর নেয়ার পর সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা রয়েছে তাদের।

গোয়ার রেইস মাগোস দুর্গের নিকটে ক্যান্ডোলিম রোডে জমি কিনেছেন নাগা-সামান্থা। সেখানে আগে থেকেই নারিকেল গাছ রয়েছে। ধারণা করা হচ্ছে, সামুদ্রিক ঝড় বা জলোচ্ছ্বাস ঠেকাতে পরিকল্পনা করেই গাছগুলো লাগিয়েছিলেন জমির পুরনো মালিক।

গৌতম বাসুদেব মেননের তেলেগু রোমান্টিক-ড্রামা ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটে প্রথম দেখা হয় চৈতন্য এবং সামান্থার। দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com