1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইতালিতে কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে ইতালিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী রোববার (১০ জানুয়ারি) দেশটিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৬২৭ জন। আর মারা গেছে ৩৬১ জন। শনিবার সেখানে আক্রান্ত হয়েছিল ১৯ হাজার ৯৭৮ জন। আর মারা গিয়েছিল ৪৮৩ জন। খবর আনাদোলু এজেন্সির।

ইতালির সরকার করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে নতুন বিধি-নিষেধ আরোপের চিন্তাভাবনা করছে। আগামী সপ্তাহে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় যেসব এলাকায় সংক্রমণ বেশি সেসব এলাকায় নতুন করে বিধি-নিষেধ আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হবে। আর সেটি কার্যকর করা হবে ১৬ জানুয়ারি থেকে।

অবশ্য দক্ষিণ ক্যাম্পানিয়া অঞ্চলে টিকাদান কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কারণ, সেখানকার জন্য নির্ধারিজ ডোজ ইতোমধ্যে শেষ হয়েছে। টিকাদান শুরু করার দুই সপ্তাহের মধ্যেই তাদের প্রাপ্ত প্রথম লটের টিকা শেষ হয়ে গেছে। আরো বেশ কয়েকটি অঞ্চল সরকারকে জানিয়েছে যে তাদের প্রাপ্ত টিকাও প্রায় শেষের পথে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com