1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে অনুপ কুমার রক্ষ্যিতি (৪০) নামের এক শিক্ষক নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর শেখ কামাল সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। অনুপ কুমার দুমকি উপজেলার মুরাদিয়া গ্রামের মৃত ক্ষিতীশ চন্দ্র রক্ষ্যিতর ছেলে ও পটুয়াখালী গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের ইনস্ট্রাকটর। ঘাতক বাস (ঢাকা মেট্রো ব-১১-১৭৯৫) ও বাসের ড্রাইভার রবিউল ইসলামকে (৪০) আটক করেছে কলাপাড়া থানা পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, অনুপ কুমার নার্সিং শিক্ষকদের ট্রেনিং শেষে বরিশাল থেকে বিআরটিসি বাস যোগে কুয়াকাটায় ফিরছিল। এসময় বাসটি কলাপাড়ার শেখ কামাল সেতুর কাছে এসে থামলে তিনি নিচে নামেন। পরে বাসটি আবার কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে তিনি দৌড়ে বাসে উঠতে গিয়ে পা ফসকে পরে তার শরীরের এক অংশ বাসের নিচে ঢুকে যায়। এসময় তার শরীরের উপর দিয়ে চলন্ত বাসের চাকা উঠে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পটুয়াখালী হাসপাতালে প্রেরন করেন। পরে রাত নয়টায় পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘাতক বাস ও বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাসের ড্রাইভারকে আসামী করে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com