1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কলাপাড়ায় বুদ্ধি-প্রতিবন্ধি ছেলেকে কুপিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : প্রতিপক্ষ ও গ্রামবাসীদের ফাঁসাতে বুদ্ধি-প্রতিবন্ধি ছেলেকে নিজেরাই কুপিয়ে মহিপুর থানায় মিথ্যা মামলা দায়ের করেছে জানিয়ে সংবাদ সম্মেলন আনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলনে বলা হয়, জমিজমা সংক্রান্ত বিরোধ চলমান থাকায় সুলতান মৃধা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের দাবী জানিয়ে এলাকাবাসীর পক্ষে এ সংবাদ সম্মেলন করেছে জাকির হাওলাদার।
লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সুলতান মৃধার সাথে চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের আবদুল মোতালেব মীর গংদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। মোতালেব মীর গংদের ফাঁসাতে রাতের আধারে বুদ্ধি প্রতিবন্ধি ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে তারা। বুদ্ধি প্রতিবন্ধি ছেলেকে কোপানোর ঘটনায় যাদের আসামী করা হয়েছে তাদের ওই যায়গায় কোন জমিজমা নেই। মামলার আসামী শুধু কালাম মৃধা দীর্ঘদিন ধরে মোতালেব মীরের জমি বর্গাচাষ করে আসছে। তারপরও উদ্দেশ্য মূলক ওই মামলায় গ্রামবাসীকে জড়ানো হয়েছে।
মূলত সুলতান মৃধা, হানিফ মৃধা, মোশাররফ মৃধা, বাবুল মৃধা ও লিটন মৃধা মনাসাতলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের সাথে সমুদ্রে জলদস্যু ও ডাকাতদের সাথে গভীর যোগাযোগ আছে। তাদের বিরুদ্ধে পুকুর ও ঘেরের মাছ লুট, বন বিভাগের গাছ চুরি, ট্রলারে ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে। তাদের নির্যাতনে এলাকার শান্তিপ্রিয় মানুষ অতিষ্ঠ। তারা কলাপাড়া উপজেলার কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্র ছায়ায় এসব কুকর্ম করে আসছে। তারা স্থানীয় কোন শালিস ব্যবস্থা আইন কানুন মানেনা। তারা ভূমিদস্যু বিধায় জাল জালিয়াতি তাদের নেশা ও পেশা। তারা তাদের প্রতিবন্ধী ছেলেকে কুপিয়ে এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা দিয়েছে।
এ বিষয়ে সুলতান মৃধা জানান, ঘটনার দিন মোতালেবের মামলায় হাজিরা দিতে কলাপাড়া আদালতে আসি। সন্ধ্যা হওয়ায় বাড়িতে না গিয়ে রাতে আমার ভাগিনা হাবিব মুন্সির বাসায় থাকি। আর প্রতিপক্ষরা আমার বাড়িতে হামলা চালিয়ে আমাকে ভেবে আমার প্রতিবন্ধি ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে বুদ্ধি প্রতিবন্ধী সোবাহানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। এতে সোবাহানের ডান কান ও ঘাড়ে রক্তাক্ত জখম হয়। সোবাহান বরিশাল ও ঢাকায় চিকিৎসা করানোর পর বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com