1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

উইঘুরদের ওপর চীন ‘সম্ভবত গণহত্যা’ চালিয়েছে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শিনজিয়াংয়ে উইঘুর ও সংখ্যালঘু মুসলিমদের ওপর চীন সম্ভবত গণহত্যা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি দ্বিপাক্ষিক কমিটি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার দ্য কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন অন চীনা (সিইসিসি) তাদের প্রতিবেদনে বলেছে, গত বছর পাওয়া নতুন তথ্যপ্রমাণ অনুযায়ী, চীন ‘মানবতার বিরুদ্ধে অপরাধ এবং সম্ভবত গণহত্যা ঘটাচ্ছে।’

শিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগ চীনের বিরুদ্ধে নতুন নয়। লাখ লাখ উইঘুরদের দিনের পর দিন বন্দিশিবিরে আটক রাখার অভিযোগ আছে দেশটির বিরুদ্ধে। তবে চীন দাবি করে আসছে, উইঘুরদের আটককেন্দ্রে নয়, বরং কারিগরি শিক্ষাকেন্দ্রে রাখা হচ্ছে। মূলত সন্ত্রাসবাদ দমনেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

জাতিসংঘ বলছে, অন্তত ১০ লাখ উইঘুর ও অন্যান্য সংখ্যালঘু মুসলিমদের শিনজিয়াংয়ে জোরপূর্বক আটক করে রাখা হয়েছে।

বেইজিং অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com