1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

টাইব্রেকার জিতে ফাইনালে বার্সেলোনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ সুপারকোপায় মেসিবিহীন বার্সেলোনার দারুণ পরীক্ষা নিলো রিয়াল সোসিয়েদাদ। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে বার্সাকে আটকে রেখে ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। সেখানে অবশ্য ভাগ্য পরীক্ষায় হেরে গেছে সোসিয়েদাদ। তাদের টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে সুপারকোপার ফাইনাল নিশ্চিত করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

বুধবার রাতে সোসিয়েদাদের বিপক্ষের সেমিফাইনালে খেলেননি লিওনেল মেসি। ইনজুরির কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

বিরতির পর ৫১ মিনিটে সমতা ফেরায় সোসিয়েদাদ। এ সময় বক্সের মধ্যে ডি ইয়ংয়ের হাতে বল লাগলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টি পায় সোসিয়েদাদ। পেনাল্টি থেকে মাইকেল ওয়ারজাবাল গোল করে সমতা ফেরান। বাকি সময়ে উভয় দল বেশি কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো জালের নাগাল পায়নি।

তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ১-১ গোলের সমতা বজায় থাকে। শেষ পর্যন্ত টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। সেখানে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বার্সেলোনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com