1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

‘বিক্ষোভ’-এ যোগ দিলেন শ্রাবন্তী

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে ভারতজুড়ে। কলকাতার তারকা শিল্পীরাও বিক্ষোভে শরিক হয়েছেন। শিরোনাম পড়ে পাঠকের মনে হতে পারে- শ্রাবন্তী সম্ভবত সেই বিক্ষোভে যুক্ত হয়েছেন।

ঘটনা তা নয়। ‘বিক্ষোভ’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন কলকাতার এই অভিনেত্রী।

আজ সকালের ফ্লাইটে ঢাকায় এসে সরাসরি বিএফডিসিতে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। গত বছর সিনেমাটির শুটিং শুরু হলেও শেষ হয়নি। বাকি অংশের শুটিংয়ের জন্য গত ১০ জানুয়ারি ঢাকায় আসার কথা ছিল শ্রাবন্তীর।

শুধু তাই নয়, ওই দিন বিএফডিসিতে শুটিংয়ে অংশ নেয়ারও কথা ছিল। নির্ধারিত শিডিউল অনুযায়ী সেট নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন পরিচালক।  হঠাৎ শ্রাবন্তীর মামাশ্বশুর মারা যাওয়ায় ঢাকায় আসতে পারেননি তিনি। এবার টানা ১৫ দিন শুটিং হবে। এরপর সিনেমার ক্যামেরা ক্লোজ করা হবে বলে জানা গেছে।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান।  স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত এই সিনেমায় আরো অভিনয় করছেন— বলিউডের রাহুল দেব।  সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন সানি লিওন। নৃত্য পরিচালনা করেছেন ভারতের বব ও পাবন।  গানে কণ্ঠ দিয়েছেন কোনাল।

শ্রাবান্তী কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়। এরই মধ্যে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘‌শিকারী’, বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করে সাফল্য পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com