1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

তারিখ পরিবর্তনের জন্য জরুরি বৈঠকে নির্বাচন কমিশন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

ঢাকা : আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য বিভিন্ন মহলে দাবি ওঠার প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার পর নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

দুপুরের পর ইসির জনসংযোগ শাখা জানায়, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়। এরপর এই বৈঠক শুরু হয়।

সকালে নির্বাচন ভবনে গেলেও দুপুরের দিকে বেরিয়ে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসি রফিকুল ইসলাম। বেরোনোর সময় রফিকুল ইসলাম নির্বাচন ভবনের ফটকে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিলে নির্বাচন পেছাবে।

৩০ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। এমনকি গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেছেন শিক্ষার্থীরা। রাজনৈতিক দলগুলোও এ নিয়ে বক্তব্য দিচ্ছে। ভোট পেছানোর ক্ষেত্রে সরকার বা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও।

ভোট পেছানোর দাবির বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে। ভোটগ্রহণ পেছানোর নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়েছে। যদিও এ আপিলের বিরুদ্ধে লড়াইয়ে কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন ইসির আইনজীবী ব্যারিস্টার ড. মোহাম্মদ ইয়াসিন খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com