1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

জমজ ৩ শিশু নিয়ে আর্থিক সংকটে ঝিনাইগাতীর একটি পরিবার

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর): জমজ তিন সন্তানসহ ৫ সন্তানকে নিয়ে আর্থিক সংকটে পড়েছেন শেরপুরের ঝিনাইগাতী হতদরিদ্র হেলাল উদ্দিনের পরিবার। এমতাবস্থায় হতদরিদ্র ওই পরিবারটি সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হাই এর পুত্র হেলাল উদ্দিন নি¤œ আয়ের মানুষ। সম্প্রতি হেলাল উদ্দিনের স্ত্রীর গর্ভে আসে জমজ তিন সন্তান। জমজ ওই ৩ শিশুসহ আরও ২ ছেলে-মেয়ে নিয়ে বর্তমানে তার পরিবারের সদস্য সংখ্যা ৭ জন। একজন ৯ বছর বয়সী কন্যা ও একজন ৭ বছর বয়সী ছেলে থাকার পরও গত ৩ মাস আগে তার ঘরে আসে ওই জমজ ৩ শিশু। বর্তমানে শিশুরা সুস্থ ও স্বাভাবিক থাকলেও তিন সন্তানকে লালন-পালন করতে গিয়ে রোজগারে নামতে পারছেন না হেলাল। স্ত্রীর পাশাপাশি নিজেকেও সময় দিতে হচ্ছে জমজ সন্তানদের দেখাশোনার জন্য। এতে করে তার সংসারে রোজগারের কোন মানুষ থাকছে না। ফলে গত তিন মাসে ধার-দেনা করে চলতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন হেলাল। জমজ ৩ শিশুসহ ৫ সন্তানের প্রাত্যহিক ব্যয় এবং স্বামী-স্ত্রী ২ জনসহ ৭ জনের ভরণ-পোষণে মারাত্মক অসুবিধায় পড়েছেন হেলাল উদ্দিন। এমতাবস্থায় সে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করছেন। ইতিমধ্যেই ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ হেলাল উদ্দিনের স্ত্রীর নামে একটি মাতৃত্ব ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এ সাহায্য তার সংসারের জন্য অপ্রতুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com