1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

চোখে অঞ্জনি হলে করণীয়

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

লাইফস্টাইল ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলেন চোখ ফুলে লাল হয়ে আছে, চোখের পাতায় ফুসকুড়ির মতো হয়েছে। প্রচণ্ড ব্যথায় চোখের পলক ফেলাই দায়। এ সমস্যাটি অঞ্জনি হিসেবে পরিচিত। চিন্তিত হওয়ার মতো কোনো শারীরিক সমস্যা না হলেও, এটা বেশ যন্ত্রণাদায়ক এবং বিব্রতকর।

চোখে ব্যথা, ফোলাভাব, সংবেদনশীলতা, জ্বালা করা, চুলকানি, পলক ফেলতে সমস্যা, চোখে প্রচুর ময়লা জমা ইত্যাদি চোখে অঞ্জনি হওয়ার লক্ষণ। সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যেই অঞ্জনি আপনা আপনি ভালো হয়ে যায়। তবে প্রক্রিয়াটি ত্বরান্বিত করার কিছু ঘরোয়া উপায়ও রয়েছে।

কাপড়ের পরিবর্তে গরম টি ব্যাগও ব্যবহার করতে পারেন। ব্ল্যাক টি সবচেয়ে ভালো কাজ করে, কারণ এতে থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। প্রথমে এক কাপ গরম পানিতে একটি টি ব্যাগ দিন। কিছুক্ষণ রেখে টি ব্যাগটা বের করে নিন। ঠান্ডা হয়ে গেলে চোখের ওপর রাখুন টি ব্যাগটা। ৫-১০ মিনিটের মতো রাখলেই হবে।

অঞ্জনি হলে মেকআপ ব্যবহার থেকে বিরত থাকুন। অঞ্জনি হওয়া অবস্থায় মেকআপ করলে ব্রাশ বা অন্যান্য জিনিসে ব্যাকটেরিয়া চলে যেতে পারে। সেটা যে ব্যবহার করবে তার চোখেও অঞ্জনি হতে পারে। লেন্স ব্যবহার করাও এড়িয়ে চলুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com