1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সুবর্ণজয়ন্তীতে ক্রিকেটাদের জন্য তৈরি হচ্ছে বিশেষ জার্সি

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ জার্সি পরিধান করবেন জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ রোববার দুপুরে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে এ তথ্য জানিয়েছেন। আকরাম খান বলেন, ‘পুরো দেশবাসির মত আমাদের ক্রিকেট বোর্ড এবং প্লেয়াররা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর সাথে আমাদের ক্রিকেট অঙ্গনও সম্পৃক্ত হতে যাচ্ছি।’

সেই জার্সি কেমন হবে? রং ও ডিজাইনটাই বা কি হবে? তার ব্যাখ্যা দিতে গিয়ে আকরাম খান বলেন, ‘আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি। এবং জার্সিটা কিন্তু আমরা আমরাদের জাতীয় পতাকার মত করেছি, সবুজ এবং লাল দিয়ে করা। এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। তুলে ধরেছি আমাদের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতার উদযাপন করেছে সেটা এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে ওটাও আমরা ওখানে তুলে ধরেছি। আশা করছি আপনাদের সবারই এটা ভাল লাগবে।’

আকরাম খান আরও যোগ করেন যে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ স্মারক তৈরীরও উদ্যোগ নেয়া হয়েছে।

সে কথা জানিয়ে বিসিবি পরিচালক বলেন, ‘বিশেষ কয়েন কিংবা অন্য কোন স্মারক- এ ধরনের কিছু জিনিস করছি আমরা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com