1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ইতালিয়ান সুপারকাপ চ্যাম্পিয়ন জুভেন্টাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : গত ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলির কাছে পেনাল্টি শুট আউটে হারের শোধ তুললো জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতার গোলে গতবারের ইতালিয়ান কাপ জয়ী নাপোলিকে ২-০ তে হারিয়ে বুধবার ইতালিয়ান সুপারকাপ ট্রফি পুনরুদ্ধার করলো সিরি আ চ্যাম্পিয়নরা। নবমবার এই শিরোপা জিতলো তারা।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে নাপোলি লিড নেওয়ার খুব কাছে ছিল। কিন্তু হার্ভিং লোজানোর বুলেট হেড চমৎকারভাবে রুখে দেন জুভ গোলরক্ষক উজচিয়েখ শেজনি।

বদলি নামা ফেডেরিকো বার্নার্ডেসচি দ্বিতীয়ার্ধের শুরুতে নাপোলির গোলমুখে হানা দেন। কিন্তু দাভিদ ওস্পিনা তাকে প্রতিহত করেন। অবশেষে এক ঘণ্টা পার করার পর জুভেন্টাস আকাঙ্ক্ষিত গোলের দেখা পায়। ৬৪তম মিনিটে বার্নার্ডেসচির কর্নার থেকে গোলমুখের সামনে অরক্ষিত দাঁড়িয়ে থাকা রোনালদো বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন।

নাপোলি এরপর সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল। জুভেন্টাসের বক্সে দ্রিয়েস মের্টেন্স ফাউল হলে পেনাল্টি পায় তারা। লরেঞ্জো ইনসিগনে শট নেন, কিন্তু গোলপোস্টের পাশ দিয়ে বল গেলে হতাশ হতে হয় নাপোলিকে। জুভেন্টাসের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে তৃতীয়বার পেনাল্টি মিস করেছেন ২৯ বছর বয়সী ইতালিয়ান ফরোয়ার্ড।

খেলার শেষ দিকে নাপোলি কোচ গেনারো গাত্তুসো তার ফুটবলারদের আক্রমণে ধার বাড়াতে বললে জুভেন্টাস কাউন্টার অ্যাটাক থেকে গোল করে। হুয়ান কুয়াদ্রাদোর বাড়ানো বলে মোরাতা নিশ্চিত করেন জয়। তাতে সিনিয়র কোচ হিসেবে আন্দ্রে পিরলো জেতেন প্রথম ট্রফি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘একটি ট্রফি জেতা অনেক আনন্দের। একজন খেলোয়াড় হিসেবে জেতার চেয়েও এটা অনেক বেশি সুন্দর। ইন্টারের (রোববারের সিরি আ’য়) কাছে হারের পর এটা জেতা ছিল খুব গুরুত্বপূর্ণ।’

গত দুই মৌসুম ধরে সুপারকাপ ফাইনাল হয়েছে সৌদি আরবে। সাধারণত এই ম্যাচ হয় বাইরের কোনও দেশে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে বুধবার ম্যাচটি হয়েছে সাসসুওলোর মাপেই স্টেডিয়ামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com