1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে মালিঙ্গার অবসর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর কোনোদিন দেখা যাবে না পেস বোলিংয়ের অন্যতম তারকা লাসিথ মালিঙ্গাকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শ্রীলঙ্কার ডানহাতি পেসার।

বুধবার ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে মালিঙ্গার সাবেক আইপিএল ক্লাব মুম্বাই ইন্ডিয়ান্স। ছেড়ে দেওয়া সাত খেলোয়াড়ের মধ্যে এই লঙ্কান পেসারও ছিলেন। কয়েক ঘণ্টা পর ক্লাব মালিক আকাশ আম্বানি নিশ্চিত করেন, মালিঙ্গা বিদায় বলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে। অবশ্য এই ভাবনার কথা এ মাসের শুরুতেই মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্টকে জানান তিনি।

২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসরে মুম্বাইয়ে যোগ দেন মালিঙ্গা। এর মধ্যে কেবল ২০১৮ ও ২০২০ সালের আসরে খেলেননি। মুম্বাইয়ের হয়ে তিনি শেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালের ফাইনালে, দলের চতুর্থ শিরোপা জয়ের পথে ম্যাচ জয়ী শেষ ওভারটি করেছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বছর খেলেননি মালিঙ্গা।

১২২ ম্যাচ খেলে ১৭০ উইকেট নিয়ে আইপিএল ইতিহাসের শীর্ষ উইকেটশিকারি এই ডানহাতি পেসার। বিশ্বজুড়ে অন্য টি-টোয়েন্টি লিগও খেলেছেন মালিঙ্গা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তাল্লাওয়াস ও সেন্ট লুসিয়া জুকস, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স এবং বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে বল করেছেন। টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ও ক্লাব ২৯৫ ম্যাচ খেলে ৩৯০ উইকেট তার। সর্বাধিক টি-টোয়েন্টি উইকেটশিকারির তালিকায় তার উপরে কেবল ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৫১২)।

বিদায়ের ঘোষণা দিয়ে এই লঙ্কান পেসার বলেছেন, ‘পরিবারের সঙ্গে আলোচনার পর আমি মনে করেছি সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেওয়ার এখনই সঠিক সময়। মহামারি পরিস্থিতি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরোপুরি অংশ নেওয়া আমার জন্য কঠিন হয়ে পড়বে। তাই এই সিদ্ধান্ত নেওয়া ঠিক। আসন্ন নিলামের প্রস্তুতি নেওয়ার আগেই আমি মুম্বাই ইন্ডিয়ান্সকে একই কথা বলেছিলাম। তারা আমাকে সমর্থন করেছে ও বুঝেছে। চমৎকার ১২টি বছর পার করার জন্য আম্বানি পরিবারকে, মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির প্রত্যেককে ও সব ভক্তদের ধন্যবাদ জানাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com