1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে ইটভাটার মালিককে জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে প্রশাসনের অনুমতি ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন ও ইটপোড়ানোর দায়ের রাজু ব্রিকস নামে একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
১৯ জানুয়ারী রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ইটভাটার মালিককে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আহসান। এ সময় পরিবেশ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল নোমান উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১৮ সালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমতি ছাড়াই তিন ফসলি জমি, পৌরসভার সীমান্তে লোকালয়ে ও বিদ্যালয়ের নিকটে রাজু আহম্মেদ ‘রাজু ব্রিকস’ নামে একটি ইটভাটা স্থাপন করেন। ভাটাটি স্থাপনের সময় এলাকাবাসী ইট ভাটাটি বন্ধের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও করেন। উপজেলা প্রশাসন ৪ নভেম্বর ২০১৮ সালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইটভাটার মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং ভাটার নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। তারপরও অদৃশ্য কারণে ইটভাটাটি বন্ধ না হয়ে ইট প্রস্তুত ও ইট পোড়ানোর মাধ্যমে ভাটার কার্যক্রম পরিচালনা করে আসছে। অবিলম্বে ভাটার সকল কার্যক্রম বন্ধ হোক এটাই এলাকাবাসীর প্রত্যাশা।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com