1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর ৩ আসন : ভোটগ্রহণ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ বেরোবির দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর করে কারাদণ্ড ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত প্রয়োজনে ন্যাটো পাশে থাকেনি, ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না: ট্রাম্প মানবাধিকার কমিশন আইন দিয়ে বিএনপি-জামায়াতকে দমন করা হয়েছে: সংসদে হাসনাত

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বাগদাদে একটি বাজারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জন। এঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল জাজিরাকে জানান, প্রথম বোমা হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এরপরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণায়লয় জানিয়েছে, আহতদের চিকিৎসায় স্থানীয় হাসপাতালুগলোকে প্রস্তুত করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

২০১৮ সালের পরে এটি বাগদাদে প্রথম কোনো বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা এই ধরনের অনেক ছোট ছোট হামলা চালিয়ে আসছে।

২০১৭ সালে ইরাক সরকার আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়। এরপরও জঙ্গি সংগঠনটির সদস্যরা ইরাকের স্বল্প ঘনবসতিপূর্ণ এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com