1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

অশান্ত ভারত, শুভশ্রীর শুটিং বাতিল

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক : গেল বুধবার দার্জিলিংয়ে পৌঁছানোর কথা ছিল টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও অঙ্কুশের। গত বৃহস্পতিবার থেকে সেখানে এই জুটির পরবর্তী সিনেমার শুটিং শুরুর কথা ছিল। কিন্তু ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের প্রতিবাদে বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ। দেশটির উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন চলাচল বন্ধ। অন্য মাধ্যমে যাওয়ার জন্য ভাড়া ও অন্যান্য জটিলতা রয়েছে। বাধ্য হয়ে শুটিং বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ সিনেমার কো–অর্ডিনেটর বাবলু ব্যানার্জি বলেন, ‘বুধবার শুভশ্রী ও অঙ্কুশের শিলিগুড়ি হয়ে দার্জিলিং যাওয়ার কথা ছিল। ১৯-২৮ ডিসেম্বর পর্যন্ত তাদের টানা শুটিং করার কথা ছিল। সে অনুযায়ী সমস্ত ব্যবস্থাও করা হয়েছিল। দুই তারকার সঙ্গে আরো ৯০ জনের একটি দল দার্জিলিং যাওয়ার কথা ছিল। তার মধ্যে বিভিন্ন চরিত্রের অভিনেতা যেমন ছিলেন, তেমনি ছিলেন কারিগরি কর্মীও। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন চলাচল বন্ধ। এজন্য শুটিংয়ের টিম পৌঁছাতে পারেননি।’

শুটিং বন্ধ হওয়ার কারণে প্রযোজক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এটা কীভাবে সামলাবেন, তা নিয়ে চিন্তিত বাবলু। পরবর্তীতে কবে শুটিং শুরু হবে, তা এখনো ঠিক হয়নি। হতে পারে দার্জিলিং ও ডুয়ার্সে শুটিং বাতিল করে অন্য কোনো জায়গায় শুটিং করতে পারেন বলেও জানান বাবলু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com