1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আত্মঘাতী গোলে চ্যাম্পিয়ন আর্সেনালের বিদায়

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলো বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। শনিবার রাতে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে তারা সাউদাম্পটনের কাছে হেরেছে ১-০ গোলে। যা এফএ কাপে আর্সেনালের বিপক্ষে সাউদাম্পটনের পাওয়া প্রথম জয়।

এর মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচে অপরাজিত থাকার ছন্দেরও পতন ঘটলো গার্নার্সদের।

অবশ্য ব্যক্তিগত কারণে আর্সেনালের হয়ে এই ম্যাচে খেলতে নামেননি অধিনায়ক পিয়েরে এমরিক আউবেমেয়াং। যদিও তিনি দলের সঙ্গেই ছিলেন।

আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে শনিবার শুরু থেকেই দারুণ খেলছিল সাউদাম্পটন। ২৪ মিনিটে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে আর্সেনাল তাদের পারফরম্যান্সের ধার বাড়ায়। তৈরি করে বেশ কিছু সুযোগও। কিন্তু সেগুলোর কোনোটি থেকেই গোল আদায় করে নিতে পারেনি।

আর্সেনালের মতো সাউদাম্পটনও বাকি সময়ে বেশ কিছু সুযোগ তৈরি করে। কিন্তু তারাও আর জালের নাগাল পায়নি। তাতে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলই ভাগ্য বদলে দেয় ম্যাচের। আর সাউদাম্পটনকে টিকিট পাইয়ে দেয় পঞ্চম রাউন্ডের। যেখানে ফেব্রুয়ারিতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মুখোমুখি হবে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com