1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

ঘরেই তৈরি করুন মজাদার শন পাপড়ি

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

লাইফ স্টাইল ডেস্ক : মুখে দিলেই মিলিয়ে যায় শন পাপড়ি। এর স্বাদ অতুলনীয়। সব সময় বাজার থেকেই কিনে খাওয়া হয় শন পাপড়ি। চাইলে ঘরে বসেও তৈরি করে নিতে পারেন মুখরোচক এ পদ।

ছোট-বড় সবাই মিষ্টি খাবারটি খেতে পছন্দ করেন। অনেকেই হয়তো ভেবে থাকেন, এটি তৈরি করা বেশ কষ্টকর। মাত্র ৪৫ মিনিটেই কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় শন পাপড়ি।

উপকরণ
১. ময়দা ১১/৪
২. বেসন ১১/৪
৩. ঘি ২৫০ গ্রাম
৪. চিনি ২১/২
৫. পানি ১১/২ কাপ
৬. দুধ ২ টেবিল চামচ
৭. এলাচ গুঁড়ো ১২ চা চামচ
৮. চারমগজ মশলা ২ চা চামচ (শসা, কুমড়ো, খরমুজ ও তরমুজ বীজ)
৯. চারটি চারকোণা মোটা পলিথিন সিট।

jagonews24

পদ্ধতি: ময়দা ও বেসন একসঙ্গে মিশিয়ে নিন। একটি বড় প্যানে প্রথমে ঘি গরম করে বেসন আর ময়দার মিশ্রণটা দিয়ে দিন। অল্প আঁচে নাড়তে থাকুন। দেখবেন বাদামি রঙা হয়ে আসবে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিন।

অনেকটা শক্ত হয়ে স্টিকি হবে মিশ্রণটি। এজন্য শক্তি প্রয়োগ করে মথতে হবে। বেশ মোটা হয়ে ঝুরি হয়ে আসবে, তখন একটি বড় প্লেটের মধ্যে লেয়ার তৈরি করে রাখুন।

এরপর লেয়ারের উপর একটি চারকোণা প্লাস্টিকের শিট রেখে বেলুন দিয়ে রুটির মতো বেলে নিয়ে সমান করে দিন। এবার চারমগজ মশলা ও এলাচ পিষে গুঁড়া করে নিয়ে রুটির উপর ছড়িয়ে দিন।

jagonews24

ছুড়ি দিয়ে চারকোণা করে কাটুন। এরপর যদি চারকোণা প্লাস্টিক সিটের মধ্যে রাখা হয় তাহলে বেশি ভালো হবে। এরপর কয়েক ঘণ্টা এভাবেই রেখে দিন শন পাপড়িগুলো। এয়ারটাইট কনটেইনারের মধ্যে রাখলে অনেকদিন থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com